1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের উপর হামলা  ‎

মাহফুজুর রহমান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর : ‎কমলনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে ফাজিল ব্যাপারীর হাট এলাকায় এক যুবকের উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে। আহত যুবক তোরাবগঞ্জ গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে আরিফ (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে স্থানীয় জামালের ছেলে ইউনুস (২১) প্রতিষ্ঠানে  যাতায়াতের পথে উত্যক্ত করে আসছে। এতে মেয়েটি চরম বিব্রতকর পরিস্থিতি ও মানসিকভাবে ভেঙে পড়ছিল। নিয়মিত এই ইভটিজিংয়ের দৃশ্য চোখে পড়ে  স্থানীয়  লোকজনের।

‎ঘটনার দিন মঙ্গলবার বিকেল বেলা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার অভিযুক্ত যুবক  মেয়েটিকে উত্যক্ত করলে এগিয়ে এসে বাধা দেন আরিফ। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে রাকিব পালিয়ে যায়।

‎অভিযুক্ত ইউনুস ঘটনার জেরে মঙ্গলবার বিকাল ৪ টার সময় তাঁর সহোদর ভাই মোহাম্মদ রাকিবকে নিয়ে ফাজিল ব্যাপারির হাটে এলোপাতাড়ি মারধর করে আরিফের মাথা ফাটিয়ে দেয়। পরে অজ্ঞান অবস্থায় আরিফকে রাস্তায় ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। গুরুতর আহত অবস্থায় আরিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎অভিযুক্ত ইউনুসের বাবা জামাল বলেন, ঘটনাটি সত্য আমি নিজে উপস্থিত থেকে হাসপাতাল পাঠিয়েছি। কিন্তু  ইউনুস কে ফোন করে পাওয়া যায় নাই।

‎কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল  ইসলাম জানান, এই নিয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট