1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুরে মিয়ারবেড়ী ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাহফুজুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে মিয়ারবেড়ী নামে নতুন ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় সর্বস্তরের নাগরিক জনতা ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, বিএনপি নেতা মো. শফিক, জামায়াত নেতা রফিকুল্লাহ রকি, আবদুল মান্নান, নুর উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলনের নেতা কারী আবুল কাশেম নিজামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন ও ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ অনেকে।

বক্তারা বলেন, এই ইউনিয়নের দক্ষিণাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। এখানে শিক্ষা ব্যবস্থার কোনো সুযোগ নেই, রাস্তাঘাটের অবস্থা খারাপ। মানুষের সাধারণ জীবন যাপনের জন্য যে নাগরিক সুবিধা প্রয়োজন তা থেকেও তারা বঞ্চিত। অথচ ভবানীগঞ্জ ইউনিয়নের উত্তরাঞ্চলের মানুষ সব সুবিধাই পাচ্ছে। আর এই ইউনিয়নের দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ হাজার মানুষ শিক্ষাব্যবস্থা, সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় এই ইউনিয়নকে ভাগ করে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়নের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট