1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-লক্ষ্মীপুরের কমলনগরে সরকারের খাল খনন কর্মসূচী চলার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পুকুর ভরাট করার বিষয়ে ভিডিওতে কথা বলায় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বিএনপির একজন স্থানীয় নেতা সেকান্তর আলম।মঙ্গলবার(২৪ মার্চ)রাতে ভুক্ত ভোগী ও দৈনিক আমার দেশ পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন আমু এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।অভিযুক্ত সেকান্তর আলম একই উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক ছোট মিয়ার ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত।জিডি সূত্রে জানা গেছে, দৈনিক আমার দেশ পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন আমু মঙ্গলবার(২৪মার্চ) একই উপজেলার করইতোলা বাজারে পানি উন্নয়ন

বোর্ডের জলাশয় মাটি ভরাট করে দোকান নির্মাণ বিষয়ে তথ্য নেয়ার জন্য ঘটনাস্থলে যান। সেখানে তথ্য নেয়ার পর তিনি নিজের ফেসবুকে এ সংকান্ত ১ মিনিটি ৩৫ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য  পোস্ট করেন।ক্যাপশনে লেখেন,” বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি বাস্তবায়ন কাজ করলেও লক্ষ্মীপুরের কমলনগরের করইতোলা বাজারে খাল দখল চলছে-এতে জনমনে প্রশ্নে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে”সাংবাদিক আমজাদের সে ভিডিও বক্তব্যটি ১৫হাজার মানুষ দেখে,৫১জন শেয়ার করেন এবং ৬৮জন মন্তব্য করেন।সেখানে বিএনপি নেতা সেকান্তর আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি করেন।যাতে লিখেন,”বাজারে যে আরো দুইশত লোকে দখল করে দোকান পাট নির্মান করছে তুই কি চোখে দেখছনি খানকির পুত তুই বহুত পাজলামি করছ তোরে শনি ঘুরা‌তে কিন্তু…তুই চালা তোর মতো চাঁদাবাজ হলুদ সাংগাতিক এগিয়ে যা।সাংবাদিক আমজাদ জানান,অন্য ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে

কথায় বলায় বিএনপি নেতা সেকান্তর আলম আমাকে হত্যা করার জন্য সরাসরি ফেসবুকে এসে হুমকি দিয়েছে।এঘটনায়র পর রাতেই আমি কমলনগর থানায় একটি ডিজি করেছি। আশা করছি প্রশাসন ব্যবস্থা নিবে।অভিযুক্ত সেকান্তর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। এসময় তিনি আরো বলেন,তিনি এখন কোর্টে মামলা করবেন।তবে কি বিষয়ে মামলা করবেন সেটা তিনি জানাননি।কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুুরুল হুদা চৌধুরী বলেন,সেকান্তর আলম বিএনপির কোন পদ পদবীতে নেই।সে কয়েক বছর আগেই বিএনপি থেকে ইস্তফা দিয়েছে।বর্তমানে সে কোন দলই করে না। যে সাংবাদিকের সাথে এ রকম বেয়াদবী করেছে সে যেন ব্যবস্থা নেয়।আমরা ইউএনওকে বলেছি সকল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃফরিদুল আলম বলেন, সাংবাদিক আমজাদ হোসেন আমু ফেইসবুকে খাল খনন সম্পর্কে একটি ভিডিও বার্তা প্রচার করলে তার বিরুদ্ধে সেকান্তর আলম নামে এক ব্যক্তি কুরুচি মন্তব্য এবং প্রান নাশের হুমকি দিয়ে কমেন্টস করেন।থানায় জিডি হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট