1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলমগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ছিদ্দিক উল্লাহ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।গত বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মুন্সিরহাট বাজারে এ দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি।ছিদ্দিক উল্লাহ উপজেলার চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের (ইউপি)সদস্য বলে জানা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের চরমার্টিন এলাকার ছিদ্দিক উল্লাহ মুন্সি মসজিদের নামে ৭৪শতক জমি দান করেন।পরবর্তীতে তার নামে
মুন্সিরহাট বাজার মিলানো হয়।তখনকার সময় বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহর বাবাসহ একটি চক্র মসজিদের ৫২শতক জমি বাজারের ভিটি উল্লেখ করে তাদের নামে ভুয়া রেকর্ড করে
নেয়।এবং কিছু অংশে দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করে। বিষয়টি তখন জমি দাতা ছিদ্দিক উল্লাহ মুন্সি ও মসজিদ কমিটির লোকজন জানতেন না।ওই চক্রের সদস্য বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহ  দীর্ঘদিন চুপ থাকার পর গত দুই দিন থেকে লোকজনকে নিয়ে তার রেকর্ড সত্বে দোকান নির্মাণ শুরু করেন।এ বিষয়ে জমিদাতার ছেলে মুন্সিরহাট জামে মসজিদের সভাপতি এবিএম বাবুল মুন্সি বলেন,  আমার বাবা এ মসজিদে ৭৪শতক জমি দান করেন। পরবর্তীতে আমার বাবার নামে বাজার হওয়ার পর ৫২শতাংশ জমি একটি চক্র কৌশলে তাদের নামে রেকর্ড নিয়ে জমি গুলো দখল করে নেয়।এখন বিএনপি সরকার গঠনের পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্লাহ মসজিদে পাশের এক অংশে তাদের নামে রেকর্ড আছে বলে দোকানঘর নির্মাণ করছেন।
এ পর্যন্ত যারাই দখল করেছেন বেশিরভাগ বিএনপির লোকজন বলে দাবি করছেন তিনি।এ দিকে চরমার্টিন ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক স্থানীয় (ইউপি) সদস্য ছিদ্দিক উল্লাহ বলেন,আমরা রেকর্ড মূলে এ জমির মালিক।যার কারনে তিনি দোকানঘর নির্মাণ করছেন।এ সময় তিনি মুঠোফোনে নিউজ না করে তার সাথে দেখা করার অনুরোধ করেন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন বলেন, মসজিদের জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট