1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

ভূরুঙ্গামারীতে বউ-শ্বাশুড়ি মেলা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী আয়োজন বউ- শ্বাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দিনব্যাপী  এ মেলার আয়োজন করে  উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়ন করে ল্যাম্ব হাসপাতাল  ও অর্থায়ন করে  জাতিসংঘ জনসংখ্যা তহবিল  (ইউএনএফপিএ)।

 ইউএফপিও  ভূরুঙ্গামারী ডাঃ ফেরদৌসের   সভাপতিত্বে,  প্রধান অতিথি হিসেবে মেলার  উদ্বোধন করেন মোজাম্মেল হক ( ডিডিএফ পি) কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, ইউ এইচ  এফপিও ভূরুঙ্গামারী ডাঃ আবু সাজ্জাদ  মোহাম্মদ সায়েম, প্রজেক্ট অফিসার ল্যাম্ব বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইউএনএফপিএ আসাদুজ্জামান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মনজু আরা বেগম।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছিলো ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত  পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং ও কিশোরী সহ বিভিন্ন কর্ণার।

তিন শতাধিক বউ শ্বাশুড়ি অংশ গ্রহণ করেন এ ব্যতিক্রমী আয়োজনে। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্ককে ঘনিষ্ঠ করে না, বরং সুশীল সমাজের তথা নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট