1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

বরুড়া জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, ‎কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা : কুমিল্লার বরুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নতলা গ্রামে দীর্ঘদিন ধরে  জমি দখল বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। জমি দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার বুধবার  (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার নয়নতলা বটতলী বাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুহুল আমিনের ছেলে গোলাম আজম (৩২) জানান, নয়নতলার জিনসার মৌজার ১৮৯ নম্বর সিএস খতিয়ানের আওতাধীন ২ একর ২০.৫ শতক জমি তাঁদের পরিবার ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছে। তাঁর দাদা-দাদি জমিটি এক হিন্দু পরিবারের কাছ থেকে ক্রয় করেছিলেন, যারা পরে ভারতে চলে যান। এই জায়গাগুলো নিয়ে আমাদের তিনটি খতিয়ানের মধ্যে দুইটির মামলা নিষ্পত্তি হয়ে আমাদের পক্ষে রায় পেয়েছি। একটি মামলা এখনো চলমান। মামলা গুলো ছিলো সে হিন্দু পরিবারের সাথে।  তৃতীয় পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়া দলিল বানিয়ে জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে।

তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার আনোয়ার (৫০), দেলোয়ার (৪৫), আবু তাহের (৩৮), মামুন (৩৫), বাবুল (৪৯) ও রফিক (৪৪) ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। বাধা দিলে তাঁর পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে বৈঠক সালিশের মাধ্যমে  মীমাংসা চেষ্টা করলে  বিবাদীরা কোনো সমাধানে সম্মতনয়।

  ৫ সেপ্টেম্বর স্থানীয়ভাবে বৈঠকে ডাকা হলেও তারা অনুপস্থিত থেকে বাদীপক্ষকে উল্টা হুমকি দেয়। অভিযোগের প্রেক্ষিতে বরুড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

অন্যদিকে বিবাদীপক্ষের একজন, দেলোয়ার হোসেন দাবি করেন, তিনি বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তিনি বলেন, “আমার কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং এর আগেও আদালতের রায় পেয়েছি। তবে তিনি আর কোনো মন্তব্য করতে চান না

এ বিষয়ে স্থানীয় গ্রাম সর্দার জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে হিন্দু পরিবারের সঙ্গে একটি পক্ষের মামলা হয়, পরে তা আপিলে অন্যপক্ষের পক্ষে যায়। প্রায় ২০ বছর আগে পরিবারটি কলকাতায় চলে গেলে জমিটি নিয়ে নতুন বিরোধের সৃষ্টি হয়

বরুড়া থানার এসআই সাজেদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। বিবাদীপক্ষ দাবি করে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তবে তারা কোনো মামলার কাগজপত্র দেখাতে রাজি হয়নি। স্থানীয় সমাধানে বসতেও তারা আগ্রহ দেখায়নি।

এলাকাবাসীর মতে, জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আদালতের একাধিক রায় এবং সালিশ বৈঠক সত্ত্বেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। ভুক্তভোগী পরিবার প্রশাসনের ন্যায় বিচার কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট