1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

পূজায় সোনাহাট স্থলবন্দর ও শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এসময় ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল বলেন, “আমরা প্রতিবছরই ধর্মীয় উৎসবের সময় বন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখি। এবারও দুর্গোৎসব উপলক্ষে ছুটি থাকবে। তবে ব্যবসায়ীরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন সে বিষয়েও আমরা সচেষ্ট থাকব।”

বিষয়টি নিশ্চিত করে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুর ইসলাম বলেন, “বর্তমানে প্রায় ১৫টি ভারতীয় ট্রাক বন্দরে অবস্থান করছে। এসব পন্যের ভ্যাট প্রদান সম্পন্ন হয়েছে, শনিবার খালাস হবে।

এ ব্যাপারে রাজস্ব কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের জন্য ফোন দিল তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, ট্রাফিক বিভাগ, ব্যাংক কর্তৃপক্ষ, বিজিবি ক্যাম্প, আমদানি-রপ্তানিকারক সমিতি, ট্রাক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে।

এদিকে ছুটির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাণিজ্যে সাময়িক প্রভাব পড়বে বলে জানা গেছে। তবে বন্দর পুনরায় চালু হলে স্বাভাবিক গতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট