1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

মাহফুজুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
কমলনগর:
‎লক্ষ্মীপুরের কমলনগরে স্বামীর সাথে অভিমান করে রেহানা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া  বাচ্চুমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রেহানা চরফলকন ইউনিয়নের সৌদি প্রবাসী মোতালেবের স্ত্রী। তাদের ঘরে আড়াই বছরের পুত্র সন্তান রয়েছে।
‎জানা যায়, চার বছর আগে চরফলকন ইউনিয়নের সৌদি প্রবাসী মোতালেবের সাথে চরলরেন্স ইউনিয়নের সফিকের মেয়ের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের বনিবনা হচ্ছিলোনা। ঘটনার আগে মুঠোফোনের স্বামীর সাথে রেহানার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সে। পরে বাড়ির লোক তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট