1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

ভূরুঙ্গামারীর শিশু সিফাতের মাথায় বিরল রোগ, চিকিৎসার সহযোগিতা চান পরিবার

মোঃরফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আশরাফুল আলমের এক বছর বয়সী ছেলে সিফাত জন্মের সময় থেকেই মাথায় বিরল রোগে আক্রান্ত। ছোট্ট সিফাতের মাথার এই জটিল সমস্যার কারণে তার পরিবার এখন গভীর উদ্বেগ ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে।

পরিবারটি এরই মধ্যে ভূরুঙ্গামারী ও রংপুরের একাধিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। তবে স্থানীয় চিকিৎসকরা শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সিফাতের বাবা আশরাফুল আলম ও দাদা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নানা মারা গেছে। সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়।

তাদের বাড়ি ভূরুঙ্গামারী সাদ্দাম মোড় থেকে সামাদের ঘাট যাওয়ার পথে, দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুলের পাশে। শিশুটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অথচ অর্থাভাবে তার চিকিৎসা থেমে আছে।সিফাতের মা-বাবা মানবিক সহায়তার জন্য দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বছরের নিষ্পাপ শিশু সিফাত এখন জীবন-মৃত্যুর মাঝপথে লড়ছে। হয়তো আপনার একটি সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো, ফিরিয়ে আনতে পারে এক অসহায় পরিবারের মুখে হাসি।

একজন মানুষকে বাঁচানো মানে যেন পুরো মানবতাকেই বাঁচানো। আসুন, মানবতার তাগিদে সিফাতের পাশে দাঁড়াই।যোগাযোগ ও সহযোগিতার নম্বর: ০১৭৭৬-৮৮৪৬৫১,০১৭৫০-৪৬২৫১৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট