1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

এইচএসসি ও আলিম পরীক্ষায় উপজেলার শীর্ষে ভূরুঙ্গামারী মহিলা কলেজ

মোঃরফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজ উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজটির পাশের হার ৮৪ দশমিক ৪৯ শতাংশ।

ভূরুঙ্গামারী মহিলা কলেজ উপজেলায় একমাত্র স্বতন্ত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান।প্রতিষ্ঠালগ্ন থেকেই নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উপজেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জনের বেশি শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের পাশের হার ৮২ দশমিক ৭২, বলদিয়া কলেজের ৮১ দশমিক ১৬ এবং সোনাহাট কলেজের পাশের হার ৫৪ দশমিক ২০।

অপরদিকে আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার পাশের হার ৭১ দশমিক ৪২, বাউসমারী ফাযিল মাদ্রাসার ৭০ দশমিক ৫৮ এবং চর বারুইটারী আলিম মাদ্রাসার পাশের হার ৭০ দশমিক ৮৩।

এছাড়া মইদাম কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে, আর ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে।

ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক বলেন, “ভূরুঙ্গামারী মহিলা কলেজের ছাত্রীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করছে। শিক্ষকবৃন্দের একনিষ্ঠ পরিশ্রমের ফলেই এই সফলতা এসেছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট