1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

ভূরুঙ্গামারীতে সবজি ফসলের বীজ ও সার বিতরণ

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় সবজি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা , সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিটি প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। তিনি কোনভাবেই বা অর্থের আশায় এই প্রনোদনার বীজ ও সার বিক্রি না করার পরামর্শ দেন ।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য উপজেলার ৪০০ জন কৃষকদের মধ্যে ১৫০ জন পাবে লাউ, বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, মুলা ও বাটিশাক এর বীজ। অপরদিকে ২৫০ জন কৃষকের মধ্যে
মিষ্টি কুমড়া, বেগুন, লাউ ও শসার বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট