1. live@www.newsdhaka.online : নিউজ ঢাকা : নিউজ ঢাকা
  2. info@www.newsdhaka.online : নিউজ ঢাকা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‎কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা,গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি,হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভূরুঙ্গামারীতে জয়মনির হাট ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠিত পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলায় বীজ বিনিময় উৎসব পত্নীতলায় মাঠে মাঠে কৃষক সমাবেশ ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে স্বপ্না আক্তার(২৫)নামে এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে পুলিশ উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের কোরবান আলী ব্যাপারী বাড়ির টয়লেটের ভিতরে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করেন।স্বপ্না ওই বাড়ির মাইন উদ্দিনের স্ত্রী। এদিকে স্বপ্নার ভাই মো.ইউছুপ দাবি করছেন

তার বোনকে হত্যা করে টয়লেটের ভিতর ঝুলিয়ে রেখেছে তার ভগ্নিপতিসহ স্বপ্নার শ্বশুর পক্ষের লোকজন। এ ঘটনায় স্বপ্নার স্বামী মাইন উদ্দিনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।জানা যায়,প্রায় ১০বছর আগে নোয়াখালী সুধারাম থানার মাইজচরা এলাকার মুনছুর আহমদের মেয়ের স্বপ্নার সাথে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের কোরবান আলীর ছেলে মাইন উদ্দিনের

পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে।স্বপ্নার ভাই মোঃ ইউছুপ বলেন,তিন বছর আগে আমার ভগ্নিপতি মাইন উদ্দিন চাকুরির সুবাদে ওমানে যান। গত দুই মাস আগে ওখানে একটি দুর্ঘটনায় মাইন উদ্দিনের পা ভেঙে যায়।পরে সে দেশে চলে আসে। দেশে আসার পর থেকে স্বপ্নার বোনের সাথে তার স্বামীর বনিবনা হচ্ছিলো

না এবং ভগ্নিপতি মাইন উদ্দিন ও তার মা বোনদের সাথে সব সময় ঝগড়া লেগেই থাকতো।রোববার রাতে স্বপ্নার শ্বাশুড়ি ও ননদ আমাকে মোবাইল ফোনে স্বপ্নার সাথে ঝগড়ার কথা বলে।এক পর্যায়ে তারা আমার বোনকে মেরে ফেলার হুমকিও দেয়।সোমবার সকালে তার শ্বাশুড়ি  আমাকে ফোন দিয়ে বলে স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।হাজিরহাট তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. জাহাঙ্গির

আলম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে আমরা ধারনা করছি এটি হত্যা নয়;আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট